1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ
নভেম্বরের মাঝামাঝি এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরিকল্পনা নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, রোববার থেকে শিক্ষকদের কর্মবিরতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের রোডম্যাপ জুরাইন রেলসেতুর নিচে পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে নিউইয়র্কে প্রায় ১০০ জন গ্রেপ্তার জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: সাধারণ পরিষদের সভাপতি প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘চূড়ান্ত প্রহসন’ হয়েছে: নাহিদ ইসলাম আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ জাতিসংঘে তারেক রহমানের ভাষণের প্রশংসা, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি শত মানুষের শ্রদ্ধায় শেষ বিদায় কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে

মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী হাসপাতালে

রফিকুল ইসলাম রফিক, রংপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের ডিম খাওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির। ডিম খাওয়ার কিছুক্ষণ পর তাদের শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশা করছেন চিকিৎসকরা।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. রফিকুল হক হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

জেলা প্রশাসক বলেন, ডিম খাওয়ার পর হঠাৎ করে ২০ শিক্ষার্থীর শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খাবারের মান ও শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে গত সোমবার বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে ৩৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দিয়েছিল।

জেলা প্রশাসক জানান, আগের ঘটনার ৩৪ শিক্ষার্থী এবং বৃহস্পতিবারের ২০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান, আগের ঘটনায় অসুস্থ হওয়া ৩৪ শিক্ষার্থীর অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থারও উন্নতি হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page