1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষঃ
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে শেখ মুজিবুর রহমান হল সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চাইল বিএফআইইউ সিইসির সঙ্গে বাংলাদেশ জনতা পার্টির ৫ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ মিরপুর-১০ এ উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি কর্পোরেশনের ৩ গাড়িতে আগুন ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহা সরকারি ছুটির স্বীকৃতি পেল তৃতীয় দেশে অভিবাসী নির্বাসন আপাতত চালু রাখতে দিল সুপ্রিম কোর্ট দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার আজ ঘোষণা হচ্ছে নতুন মুদ্রানীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিনিয়োগে নজর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার “ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস” বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুরাতন বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বিস্ফোরক উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটও পৌঁছেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানের সময় একটি ব্যাগের ভেতর বেশ কিছু ককটেল ও পেট্রোল বোমা পাওয়া যায়। সেখানে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।

এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। নিরাপত্তার কারণে ঘটনাস্থলে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এসেছে বা এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার ও নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ। এছাড়া সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর গুরুত্বপূর্ণ এলাকা ও ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page