
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বরের সুপারিশের ভিত্তিতে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন শর্ত উল্লেখ করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের নাম ও বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন