1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
চুরির ২৬ ঘণ্টা পর ৭০ কেজির পিতলের ঘণ্টা উদ্ধার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে Media71-এর গভীর শোক রাজস্ব ঘাটতিতে বাড়ছে ব্যাংকঋণ, বেসরকারি বিনিয়োগে বাড়ছে চাপ ভোলা পূর্ব ইলিশা জংশন বাজারে সরকারি খাজনা মৌওকুফ সুযোগ লাগিয়ে মাছ বিক্রির অভিযোগ সাতক্ষীরার আশাশুনিতে ৩৫ হাজার মুক্তায় সাজানো হচ্ছে দুর্গা প্রতিমা বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার জ্বালানির বাজার স্থিতিশীল করতে ১০ কোটি ব্যারেল তেল ছাড়বে জি-৭ রূপপুরের প্রথম ইউনিটের আরও ইউরেনিয়াম ঢাকায় পৌঁছেছে কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিজি-৩৩৮ ফ্লাইটটি। ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জমজমের পানি নির্ধারিত সময়ে ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে জমজমের পানি ব্যাগেজ বেল্টে পৌঁছাতে বিলম্ব হয়।

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, বিষয়টি নজরে আসার পর ওমরাহ যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অপর কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page