1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টিভি ভবন ঘেরাও অশালীন মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় হানি সিং চুয়েটের ভিসি নিয়োগে রাজনৈতিক আনুগত্য, নাকি যোগ্যতা—প্রশ্ন আসিফ মাহমুদের বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান ভোটার তালিকা সংশোধন ইস্যুতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, প্রতারণা নিয়ে সতর্কতা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের উদ্যোগ সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

ঢাকায় বিপুল অংশগ্রহণে এপেক্স বাংলাদেশের জাতীয় স্কুলিং অনুষ্ঠিত

হাসান মাহমুদ, ঢাকা রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সেবা সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় স্কুলিং ২ অক্টোবর ২০২৬ রোজ শুক্রবার সকাল ১০টায় ঢাকার বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

এপেক্স বাংলাদেশের জাতীয় এ্যাকশান ডিরেক্টর (এনএডি) এপে. ওমর ফারুক রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্কুলিং আয়োজনে প্রধান অতিথি ছিলেন, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি।

বিশেষ অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম বেলাল হোসেন ও জাতীয় সহ-সভাপতি এপে. এডভোকেট মাসুম আহমেদ।

সম্মানিত অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর ও অতীত জাতীয় সভাপতি এপে. আব্দুর রব শিকদার, এলজি পিএনপি ও এপেক্স গ্লোবালের সদ্য অতীত চেয়ারম্যান এপে. কাদের নেওয়াজ, লাইফ গভর্ণর ও অতীত জাতীয় সভাপতি এপে. ডাঃ জবিউল হোসেন, এলজি পিএনপি এপে. এডভোকেট সালাহউদ্দিন মাহমুদ, লাইফ গভর্ণর এপে. মোশাররফ হোসেন মিশু ও লাইফ গভর্ণর এপে. ডাঃ মজিবুর রহমান।

রিসোর্সপার্সন ছিলেন, কুমিল্লা বার্ডের সাবেক মহাপরিচালক এম খায়রুল কবির, ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরা রহমান ও এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর, অতীত জাতীয় সভাপতি ও এপেক্স গ্লোবালের সদ্য অতীত চেয়ারম্যান এপে. কাদের নেওয়াজ।

বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন, এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর ও অতীত জাতীয় সভাপতি এপে. ডাঃ জবিউল হোসেন, লাইফ গভর্ণর এপে. মোশাররফ হোসেন মিশু, লাইফ গভর্ণর এপে. ডাঃ মজিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্কুলিং কমিটির আহ্বায়ক এপে. হাবিবুর রহমান ভুইয়া।

অতিথিদের পরিচয় পর্ব পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপে. সাখাওয়াত সোহেল।

জাতীয় স্কুলিং এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক (এনআইআরডি) এপে. এ এইচ এম মনোয়ার হোসেন লাভলু, জাতীয় যুব ও নাগরিকত্ব পরিচালক (এনওয়াইসিডি) এপে. কামরুল হক, জাতীয় সেবা পরিচালক (এনএসডি) এপে. সাইফুল ইসলাম, জাতীয় সম্প্রসারণ পরিচালক (এনইডি) এপে. তাজুল ইসলাম, জেলা-১ গভর্ণর এপে. ডাঃ মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা-২ গভর্ণর এপে. আমিরুল ইসলাম সুমন, জেলা-৩ গভর্ণর এপে. গোলাম কবির, জেলা-৫ গভর্ণর এপে. মেহেদী হাসান, জেলা-৬ গভর্ণর এপে. জসিম উদ্দিন খান, জেলা-৭ গভর্ণর এপে. কামরুল হাসান শামীম, জেলা-৮ গভর্ণর এপে. ইয়াসিন সুমন, জেলা-৯ গভর্ণর এপে. রায়হান কবির মিঠু।

কোরআন তেলাওয়াত করেন, এপে. তাজুল ইসলাম। এপেক্স আদর্শ পাঠ করেন, এপে. মাহমুদুল হাসান পাশা। শোক প্রস্তাব উথাপন ও দোয়া পরিচালনা করেন, লাইফ গভর্ণর এপে. ডাঃ মজিবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন, ন্যাশনাল প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর এপে. মনোয়ার হোসেন তৌফিক।

এপেক্স বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক এপেক্সিয়ান নিয়ে জাতীয় স্কুলিং আয়োজন করার রেকর্ড সৃষ্টি হয়েছে এবার। এপেক্সের ৯টি জেলার ৮৮টি ক্লাব থেকে পাঁচ শতাধিক এপেক্সিয়ানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই স্কুলিং অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page