1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত, চলতি মাসে আরও তীব্র শীতের আভাস

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী, পাবনা, নওগাঁসহ মোট নয়টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং চলতি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক বা দুটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে।

শনিবার গণমাধ্যমকে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তিনি বলেন, চলতি সপ্তাহজুড়েই শীতের তীব্রতা বজায় থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঈশ্বরদী ও নওগাঁর বদলগাছিতে—৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

বিশেষ করে শনি ও রোববার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রে শনি ও রোববার তেমন পরিবর্তন না হলেও মঙ্গলবার ও বুধবার সামান্য কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জানুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো আশঙ্কা নেই।

এ ছাড়া জানুয়ারিতে দেশের নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বেড়ে যেতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!