1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মন্ত্রিপরিষদ সচিব পদে পরিবর্তন, শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ–এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এম সিরাজ উদ্দিন মিয়া। শনিবার জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর এ পরিবর্তন আনা হলো। ২০২৪ সালের ৮ অক্টোবর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান শেখ আব্দুর রশীদ। তিনি ত্রয়োদশ সংসদের এমপি ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন।

নিয়োগ বাতিলের বিষয়ে শনিবার গণমাধ্যমকে শেখ আব্দুর রশীদ বলেন, “আমি কয়েক দিন আগে পদত্যাগ করেছি। আজ সেটা গ্রহণ হয়েছে।” প্রজ্ঞাপনে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কথা উল্লেখ করা হয়।

নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এতদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার ছয় দিনের মাথায়, গত ১৩ আগস্ট, বিসিএস-৮২ ব্যাচের কর্মকর্তা শেখ আব্দুর রশীদকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর চেয়ারম্যান নিয়োগ দেয়। পরবর্তীতে ১৭ আগস্ট তাকে সচিব পদমর্যাদায় ফিরিয়ে এনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব করা হয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!