1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, ২ আহত

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাব উপজেলার খামারেরচরে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক রুবেল (৩০) নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন।

নিহত রুবেলের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। আহতদের মধ্যে রয়েছেন নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আরশাদ আলীর ছেলে শাওন (১৮) এবং কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মজিদ মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কাভার্ড ভ্যানটি বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুর রহমান জানান, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!