1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, ৫ নিহত

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারানো একটি বাস পেছন থেকে ট্রাককে ধাক্কা দিলে কমপক্ষে পাঁচজন বাসযাত্রী নিহত হয়েছেন। নিহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হলেও তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রব্বানী জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

অন্যদিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, ‘সিডিএম লাইন’ নামের বাসটি দুর্ঘটনায় পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি লাশ উদ্ধার করেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!