1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

কুমিল্লায় বাস দুর্ঘটনা: অন্তত ৪ জন নিহত

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে একটি যাত্রীবাহী বাস অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তে বাসটিতে আগুন ধরে যায়।

অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৪ জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছে। আরও অন্তত ১০–১২ জন আহত হয়েছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার জানান, ত্রিমুখী সংঘর্ষের কারণে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে উদ্ভূত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!