1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

মাদারীপুরে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত, আহত কয়েকজন

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ঢাকা–বরিশাল মহাসড়কে মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর এক ক্ষুদে বার্তায় দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকাগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মিলগেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। সংঘর্ষের সময় ইজিবাইকটি বাসের নিচে ঢুকে পড়ে এবং দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—
মাদারীপুর শহরের শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সীর ছেলে পান্নু মুন্সী (৫০),
সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫) এবং
কুনিয়া দক্ষিণ পাড়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২৬)।

ঘটনার পর আহতদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন,
‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!