1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

রামগঞ্জে কনফেকশনারি ব্যবসায়ী হত্যা: অভিযুক্ত ইউসুফ আলী গ্রেপ্তার

সানু, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জে কনফেকশনারি ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৮) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইউসুফ আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নোয়াখালী র‍্যাব-১১ এর কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার রাতে ঢাকার খিলক্ষেত এলাকায় র‍্যাব-১ এর সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে দোকানের মালামাল বাকিতে না দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ইউসুফ আনোয়ার হোসেনকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের স্ত্রী ফারজানা আক্তার সাথী রামগঞ্জ থানায় ইউসুফকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নিহত আনোয়ার হোসেন রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের মজুবুল হকের ছেলে। তিনি একজন কনফেকশনারি ব্যবসায়ী এবং বিএনপির কর্মী ছিলেন। অভিযুক্ত ইউসুফ আলী একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, ইউসুফ নিয়মিত আনোয়ারের দোকান থেকে বাকিতে মাল কিনতেন। আগের বাকি পরিশোধ না করেই পুনরায় বাকিতে মাল নিতে চাইলে আনোয়ার মাল দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে ইউসুফ দোকানের ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে আনোয়ারের শরীরে একাধিক আঘাত করেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মামলা হওয়ার পর র‍্যাব আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। তাকে রামগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!