অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে আয়োজিত গণভোটকে সামনে রেখে তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইং জানায়, ভাষণে আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সরকারের অবস্থান, প্রস্তুতি এবং দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে জনগণের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনাও থাকবে বলে আশা করা হচ্ছে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মেও একযোগে প্রচার করা হবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মাত্র দুই দিন আগে প্রধান উপদেষ্টার এই ভাষণকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি জাতির উদ্দেশে চূড়ান্ত দিকনির্দেশনা দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়