1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সম্পদ বিবরণী প্রকাশ

মিডিয়া ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাঁদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের এবং তাঁদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দ্রুততম সময়ের মধ্যে তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ করা হবে।

সেই ভাষণে তিনি বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছে এবং সরকারের সব উপদেষ্টা দ্রুত তাদের সম্পদ বিবরণী প্রকাশ করবেন। পাশাপাশি পর্যায়ক্রমে এই প্রক্রিয়াকে সব সরকারি কর্মকর্তার জন্য নিয়মিত ও বাধ্যতামূলক করার কথাও তিনি উল্লেখ করেছিলেন।

দেখতে এখানে ক্লিক করুন

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!