1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

পাশ করেনি আনিসা

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে পৌঁছানোয় প্রথম দিনের পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদ শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন।

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আনিসা বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে জানা যায়, এবার সারাদেশে ফেল করেছে পাঁচ লাখেরও বেশি পরীক্ষার্থী।

আনিসা মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার প্রথম দিন (২৬ জুন) মায়ের অসুস্থতার কারণে আনিসা সময়মতো রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছাতে পারেননি। দেরিতে পৌঁছানোর কারণে কর্তব্যরত কর্মকর্তারা তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেননি।

সেদিন কেন্দ্রে প্রবেশ করতে না পেরে গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন আনিসা। তার সেই কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নাড়িয়ে দিয়েছিল বহু মানুষের বিবেক। নেটিজেনরা প্রশ্ন তোলেন— আইন কি মানবিকতার ঊর্ধ্বে? এবং মানবিক কারণে হলেও তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি ওঠে সর্বত্র।

পরে অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শিক্ষা উপদেষ্টার মাধ্যমে আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!