1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতে ফের শৈত্যপ্রবাহের আভাস, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

আবহাওয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ফেব্রুয়ারি মাসে আবারও তাপমাত্রা কমার পাশাপাশি বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, বর্তমানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও চলতি মাসে তা আবারও ৮ ডিগ্রির ঘরে নামতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে মাসের শেষ দিকে অন্তত দুই দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে। তবে ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। একই সঙ্গে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া ফেব্রুয়ারিতে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!