সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। প্রথম ধাপে ছয়টি বিভাগ থেকে প্রার্থীদের বাছাই করা হবে।
ইতিমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জন্য মোট ১০ হাজার ২১৯টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়েছে।
আজ (শনিবার) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগ্রহীরা ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম:
আবেদন অনলাইনে করতে হবে।
ফরম পূরণের নির্দেশনা পাওয়া যাবে টেলিটকের ওয়েবসাইটে http://dpe.teletalk.com.bd।
ওয়েবসাইটে থাকা নির্দেশনা অনুসরণ করে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বেতন ও শিক্ষাগত যোগ্যতা:
সহকারী শিক্ষকের পদে বেতন ধার্য করা হয়েছে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ত্রয়োদশ গ্রেড অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫; ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
তবে শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়