1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মানিকগঞ্জে স্কুলবাসে অগ্নিসংযোগ, দগ্ধ চালক ঢাকায় রেফার

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় গভীর রাতে থেমে থাকা দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক তাবেজ খান (৪৫) গুরুতর দগ্ধ হন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে বাসটি স্ট্যান্ডে পার্ক করে ভেতরেই ঘুমাচ্ছিলেন চালক তাবেজ। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে রেফার করা হয়।

এদিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবালয় থানার সেকেন্ড অফিসার এসআই সুমন চক্রবর্তী বলেন, “স্কুল বাসে অগ্নিসংযোগের খবর পাওয়ার পর আমরা দ্রুত সেখানে যাই। দগ্ধ চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন, আইনি প্রক্রিয়া চলছে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!