1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

শনিবার বিকাল সাড়ে ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–র বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের রায় পেলে রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল বিএনপি। অন্যান্য গণতান্ত্রিক দল ও জনগণের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে প্রণয়ন করা ৩১ দফার আলোকে দলীয় ইশতেহার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে।

তিনি বলেন, “আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”

তারেক রহমান আরও বলেন, দেশের জনগণ আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে। জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দিতে জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্যাতন-নিপীড়নের পরও তারা গণতন্ত্রের সংগ্রামে অটুট ছিলেন; এবার দেশ গড়ার পালা।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছিলেন বলেও জানান। শত উস্কানির মুখেও নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অপশক্তি যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে চলা তারেক রহমান বলেন, “যেকোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দল-মত-ধর্ম-বর্ণ বা ভিন্নমত যাই থাকুক, দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!