1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ঢাকায় দায়িত্বে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, সতর্ক করল ডিএমপি

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে দায়িত্ব পালনকালে অনেক পুলিশ সদস্য মোবাইল ফোনে ব্যস্ত থাকেন। এতে তাদের নজরদারি ও দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটছে। ফলে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও নিজেদের ও সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন।

এ পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে ইনচার্জ ছাড়া অন্য কাউকে মোবাইল ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, “যেখানে যে টিম দায়িত্বে থাকবে, সেই টিমের ইনচার্জ—তিনি যে পদেরই হোন না কেন—যোগাযোগের জন্য মোবাইল ফোন সচল রাখবেন।”

একজন পুলিশ কর্মকর্তা জানান, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে অনেক সদস্যকে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা যায়। এতে অপরাধ প্রতিরোধ বা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই দায়িত্বের সময় মোবাইল ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে রাজধানীতে তিনটি বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডিএমপি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!