1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

র‍্যাঙ্কিংয়ে ভর করে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিরাপত্তাজনিত কারণে ভারতে চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তবে মাঠের বাইরে থাকলেও সুখবর পেয়েছে টাইগাররা। র‍্যাঙ্কিংয়ের সুবিধায় ২০২৮ সালে AustraliaNew Zealand-এ অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)। আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৮ বিশ্বকাপের আয়োজক দুই দেশ এবং ২০২৬ আসরের সুপার এইটে ওঠা দলগুলো সরাসরি পরবর্তী বিশ্বকাপে জায়গা পাবে।

২০২৮ আসরে অংশ নেবে মোট ২০টি দল—এর মধ্যে ১২টি সরাসরি এবং ৮টি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে। আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করেছে। সুপার এইটের দলগুলোর পাশাপাশি আয়োজকদের কারণে অবশিষ্ট তিনটি স্থান নির্ধারিত হবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

আগামী ৯ মার্চ ২০২৬ বিশ্বকাপের ফাইনালের পর ১০ মার্চ প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ তিন দল সরাসরি ২০২৮ বিশ্বকাপে সুযোগ পাবে। বর্তমান অবস্থান অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড সেই তিনটি স্থান পূরণ করতে যাচ্ছে। ফলে বাছাইপর্ব ছাড়াই পরবর্তী বিশ্বকাপে খেলতে দেখা যাবে টাইগারদের।

More News Of This Category
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী তিনি বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যারা বাস করেন, তাদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যারা কাজ করেন। তাদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়। জহির উদ্দিন আরও বলেন, সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তার পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!