1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ঢাকা–সহ ৪ জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ঢাকাসহ দেশের চারটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে দায়িত্ব পালন করছে। রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি কার্যক্রম পরিচালনা করছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। পাশাপাশি বিভিন্ন মহাসড়ক ও ঢাকার নানা স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সহিংসতা নিয়ন্ত্রণ ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে বিজিবি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!