1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা মাঠে কাজ করবেন।

এর আগে, ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

এদিকে, গত কয়েক দিনে রাজধানীতে অন্তত ১০টি বাসে অগ্নিসংযোগ এবং একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনাকে ঘিরে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে নানান গুজব ও অপপ্রচার, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!