1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

বোধখানা বাওড় থেকে চোরাই মাছ, নৌকা ও মাছধরা জাল জব্দ

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা বাওড় থেকে চোরাই মাছ, নৌকা ও মাছধরা জাল জব্দ করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে বাওড়ে মাছ চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব মালামাল জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাছচুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্র পালিয়ে যায়।

বাওড় ইজারাদার জাহিদ হাসান জানান, বাওড়পাড়ের একটি স্থানীয় চক্র নিজেদের নৌকা ও জাল ব্যবহার করে গভীর রাতে নিয়মিত মাছ চুরি করছিল বলে তারা জানতে পারেন। এ কারণে সম্প্রতি বাওড়ের গার্ডদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছিল।

ভোরে গার্ডরা মাছ চুরির ঘটনাটি টের পেয়ে একত্রিত হয়ে চোরচক্রকে ধাওয়া দেন। এ সময় চোরেরা চোরাই মাছ, নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়। পরে গার্ডরা পুলিশে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থল থেকে মালামাল জব্দকারী দায়িত্বপ্রাপ্ত এসআই সোবহান জানান, জব্দকৃত মাছ, নৌকা ও জাল থানার হেফাজতে রাখা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!