1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

কোটচাঁদপুরে ঢাবি শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

নোমান, রিপোর্টার, ঝিনাইদাহ
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলী (২৫)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর বাজারপাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

অনন্য কোটচাঁদপুর মহিলা কলেজের সাবেক প্রভাষক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলীর ছেলে। তার মা রাধা রানী গাঙ্গুলী কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে ঢাকা থেকে বাড়িতে এসে স্বাভাবিক আচরণই করেছিলেন অনন্য। রোববার সকালে সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, অনন্য গাঙ্গুলী পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছিলেন। ২০১৬ সালে এসএসসিতে জিপিএ-৫ অর্জনের পর ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!