1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া ডেস্ক
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বেলা গড়ালেও সূর্যের দেখা মিলছে না। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার দাপটে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও ঘন কুয়াশার প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

পূর্বাভাসে সতর্ক করে বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি হতে পারে যে, হেডলাইট জ্বালিয়েও কয়েক হাত দূরের পথ দেখা কঠিন হয়ে পড়বে।

এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!