1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বইমেলা সুন্দরভাবে আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তীকালীন সরকার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আসন্ন অমর একুশে বইমেলা সুন্দরভাবে আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবারের বইমেলাটিও যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। সময় নির্ধারণের বিষয়টি বাংলা একাডেমির ওপর নির্ভর করছে। তারা আগের মতো একই সময়ে আয়োজন করবে, নাকি সময়ের কিছুটা হেরফের করবে—সেটা একাডেমি ঠিক করবে। তবে মেলা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বইমেলা চাই, যেখানে সবার বই স্থান পাবে। লেখক যেই মতেরই হোন না কেন—সব ধরনের মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার বই যেন মেলায় থাকে। পাঠক নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি কোন বই পড়বেন বা কিনবেন।”

শফিকুল আলম জোর দিয়ে বলেন, “আমরা চাই বইমেলা হোক বৈষম্যবিরোধী। কেউ যেন বলতে না পারেন—তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে, তার বই প্রকাশ বা বিক্রির সুযোগ দেওয়া হচ্ছে না। এমন অভিযোগের সুযোগ যেন না থাকে।”

আগের কিছু বইমেলার সমালোচনা করে তিনি বলেন, “আমরা এমন বইমেলা চাই না যেখানে ৪০ শতাংশ বই একজন ব্যক্তিকে কেন্দ্র করে থাকে। একসময় দেখা যেত শেখ পরিবারের ওপর অসংখ্য বই, এমনকি টুঙ্গিপাড়ায় কারো পুকুরের পাশে বসা নিয়েও বই লেখা হয়েছে, যার উদ্দেশ্য ছিল কেবল অর্থ উপার্জন। এই ধরনের মেলার সময় এখন শেষ।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!