1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ধোলাইপাড়ে বাসে অগ্নিসংযোগ, হতাহতের ঘটনা নেই

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের দুইটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”

তিনি আরও বলেন, “আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এটি ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!