1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন্নেসা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেন তিনি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!