রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যালয়ের কাছাকাছি এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের ধারণা, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন লাগিয়ে থাকতে পারে।
এদিকে, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং তারা আগুন নেভানোর প্রস্তুতি নিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়