1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সামনে বাসে আগুন

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সামনে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, তারা আগুনের খবর পেয়েছিলেন; তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। ফলে ফায়ার সার্ভিসের সদস্যদের সক্রিয়ভাবে কাজ করতে হয়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!