1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

উত্তরায় পার্কিং করা বাসে আগুন

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুন লাগার সময় বাসে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাসটি উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা ছিল। এ সময় চালক ও সহকারী ইঞ্জিনের সুইচ চালু রেখেই নিচে চা পান করতে নামেন। ওই অবস্থায় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

উত্তরা পূর্ব থানার ওসি মোর্শেদ আলম জানান, বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি হয়নি এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!