1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

মীরসরাইয়ের বারইয়ারহাটে বাস–ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখে যাত্রা করা সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস ধুনঘাট ব্রিজের আগে বনবিভাগের চেকপোস্টের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় যাত্রীদের ধারণা, গভীর রাতে মহাসড়কে কুয়াশার কারণে চালক সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি বুঝতে না পারায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

এ বিষয়ে ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!