1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

শিবচরে বাস–ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আড়িয়াল খাঁ নদের সেতুর ওপর ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, আড়িয়াল খাঁ ব্রিজের ভাঙ্গাগামী লেনে চলন্ত একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী বাস জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে দুজন মারা গেছেন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় আহত বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!