1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ভুয়া ও বিভ্রান্তিকর এসব প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানা মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। ভুয়া ও বিভ্রান্তিকর এসব প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

বার্তায় বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাই জনসাধারণকে এসব ভুয়া তথ্য থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

ফেসবুক পোস্টে সেনাপ্রধানকে ঘিরে নির্বাচন সংশ্লিষ্ট ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশটও সংযুক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!