1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল রায়পরবর্তী আপিল করতে পারবেন না: প্রসিকিউটর

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপিল করতে পারবেন না।

মামলার প্রসিকিউটর গাজী মোনওয়ার জানান, “এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক। তাই রায়ের পর তারা আপিলে করার সুযোগ পাবেন না।”

তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর বা শিশুদের অগ্রাধিকার থাকলেও, রায় প্রদানের ক্ষেত্রে নারী বা পুরুষ—যা-ই হোক—কোনও বিশেষ সুবিধা নেই। ট্রাইব্যুনাল আইনেও এর কোনো ব্যতিক্রম নেই। অপরাধের গুরুত্ব বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে।

মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজার দায়িত্ব ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!