1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

যশোরের ইছামতি নদীতে ১৬ কেজি ওজনের বিশাল পাঙাশ ধরা

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

যশোরের শার্শার সীমান্তবর্তী ইছামতি নদীতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙাশ মাছ। রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২) বড়শি দিয়ে মাছটি ধরেন।

তিন জনের সহযোগিতায় মাছটি নদী থেকে পাড়ে তোলা হয়। এরপরই শুরু হয় উৎসবের আমেজ—গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে বিশাল মাছ দেখার উচ্ছ্বাস। স্থানীয়রা ছুটে আসেন মাছটি দেখতে।

ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে মাছটির ওজন মাপা হলে দেখা যায়, এর ওজন ১৬ কেজি। উপস্থিত ক্রেতারা প্রতি কেজি ৩০০ টাকা দরে কেটে ভাগ করে নেন। এতে এক মাছেই বিক্রেতাদের আয় হয় প্রায় চার হাজার ৮০০ টাকা।

মাছ ধরার আনন্দে উচ্ছ্বসিত বিল্লাল হোসেন বলেন, “আমরা প্রায় প্রতিদিনই বড়শি নিয়ে ইছামতি নদীতে যাই, কিন্তু এত বড় মাছ এই প্রথম পেয়েছি। এ বছর নদীতে মাছ ভালোই ধরা পড়ছে।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!