1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

২৩–২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আবহাওয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলা, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়–এর আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া পূর্বাভাসে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!