1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

যশোরে কুখ্যাত সন্ত্রাসী ইমলাক হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে চার্জশিট দাখিল

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

যশোর সদর উপজেলার শালিয়াট গ্রামের কুখ্যাত সন্ত্রাসী ইমলাক হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই আলমগীর হোসেন সম্প্রতি চার্জশিটটি আদালতে দাখিল করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কোতোয়ালি থানার এসআই আল-আমিন গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের ফুলতলা বাজারে অভিযান চালান। এ সময় একটি ভ্যান থেকে ইমলাক হোসেনকে আটক করা হয়।

তদন্তে তার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে থেকে ১টি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ইমলাক হোসেন শালিয়াট গ্রামের আলতার হোসেনের ছেলে।

ঘটনার পর এসআই আল-আমিন থানায় মামলা দায়ের করেন এবং পরবর্তী তদন্ত শেষে এসআই আলমগীর হোসেন ইমলাক হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!