1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা: ১ ও ২ টাকার কয়েন বৈধ, গ্রহণে অস্বীকৃতি আইনবিরোধী

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

১ ও ২ টাকার ধাতব মুদ্রা (কয়েন) বৈধ মুদ্রা—এ কথা পুনরায় স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব কয়েন গ্রহণে অস্বীকৃতি জানালে তা আইনবিরোধী বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে অনীহা দেখা যাচ্ছে। অথচ কাগজের নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রাই বৈধ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব মুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানানো আইনবিরোধী। সর্বসাধারণকে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা স্বাভাবিকভাবে লেনদেনে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!