বাংলাদেশ জামায়াতে ইসলামী সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের ‘সমঝোতার’ নামে চাঁদাবাজি বৈধ করার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ, যা সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রীর বক্তব্য রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা সরকারের প্রতি দাবি জানিয়েছে— উক্ত মন্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করা। দেশবাসীকে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন দলটি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়