1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ভারতে নজরদারিতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান, শেষে দেশে ফেরত

মিডিয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান দিল্লিতে অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন। পরবর্তীতে তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশে ফিরে আসেন।

জানা গেছে, পর্তুগালের ভিসা নিতে তিনি ভারতের রাজধানী দিল্লিতে গিয়েছিলেন। দিল্লির কনট প্লেস এলাকার একটি ভিসা আবেদন কেন্দ্র থেকে তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ভারতীয় কর্মকর্তাদের। এরপর থেকেই তার ওপর নজরদারি শুরু হয়।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে ভিসা আবেদন কেন্দ্রে তাকে চিহ্নিত করার পর বিভিন্ন অজানা নম্বর থেকে তার কাছে ফোন আসতে থাকে। পরে তিনি বুঝতে পারেন যে বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ সময় তিনি দিল্লির কয়েকটি স্থানে আশ্রয়ের চেষ্টা করলেও কোথাও থাকতে পারেননি।

পরে পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেল ছেড়ে বিমানবন্দরের কাছাকাছি আরেকটি হোটেলে ওঠেন। সেখান থেকে তাকে দিল্লি-ঢাকা ফ্লাইটের টিকিট দেওয়া হয়। বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় ভারতীয় কর্মকর্তারা তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় আধাঘণ্টা ধরে জেরা করা হলেও তার সঙ্গে কোনো শারীরিক নিগ্রহ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানায় বসে ওসি আবুল কালামকে হুমকি দিতে দেখা যায় মাহদী হাসানকে। ওই ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার পর গত জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে সমর্থকদের বিক্ষোভের মুখে তাকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশে ফিরে সাংবাদিকদের মাহদী হাসান বলেন, তাকে দিল্লিতে ‘প্রচণ্ড হ্যারাস’ করা হয়েছে এবং তিনি নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন। তবে তার কাছে ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়ে যে তথ্য ছড়িয়েছে, তা তিনি গুজব বলে দাবি করেন।

তিনি আরও জানান, দেশে ফেরার পর বিমানবন্দরেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পরে তাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!