1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

চাঁদপুরে ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্রের সতর্কবার্তা দিলেন ড. জালাল উদ্দিন

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ও ধানের শীষের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না।”

সোমবার বিকালে মতলব উত্তর উপজেলার সাহেব বাজারে ধানের শীষ প্রতীকের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, “আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন কিছু চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশীয় ও বিদেশীভাবে ষড়যন্ত্র করছে এবং দলের মধ্যেও বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “চাঁদপুর-২ আসনে ধানের শীষ পাইনি আমি; এটি পেয়েছেন সকল নেতাকর্মী। আসুন দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করি।”

সভায় সভাপতিত্ব করেন ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, উপস্থাপনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু। এছাড়া বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান প্রমুখ।

সভার সময় হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে সভায় যোগদান করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!