1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে তল্লাশির সময় কনস্টেবলকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল পাঁচটি বোমা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তল্লাশি চালানোর সময় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে চার যুবক পালিয়ে গেছে। তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ককটেলের মতো দেখতে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে কুতুবখালী পকেট গেট সংলগ্ন তল্লাশিচৌকিতে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবলের নাম শাহ আলম। তার কপালে ছুরিকাঘাত করা হয়েছে। প্রথমে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। পরে বিকেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু জানান, সন্দেহজনক আচরণ দেখে এক যুবকের ব্যাগ তল্লাশি করতে যান কনস্টেবল শাহ আলম। তল্লাশির আগ মুহূর্তে ওই যুবক চাকু দিয়ে তার কপালে আঘাত করে পালিয়ে যায়। ওই যুবকের সঙ্গে আরও তিনজন ছিল।

পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। পরে পুলিশ বোমাগুলো নিষ্ক্রিয় করে।

আহত কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী নায়েক নজরুল ইসলাম বলেন, এক যুবকের ব্যাগ সন্দেহজনক মনে হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে শাহ আলম তল্লাশি করতে গেলে হামলার শিকার হন।

ঘটনার পর পালিয়ে যাওয়া চার যুবককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!