1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

স্টিলের বক্সে ভেসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে, আটক ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

সাতক্ষীরার কালিগঞ্জে সীমান্ত নদী পেরিয়ে স্টিলের বক্সে ভেসে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে বুধবার (২৯ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় বীরেশ্বরকে আটক করা হয়। তিনি একটি বড় স্টিলের বাক্সে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। বাক্সটির চারপাশে বাঁধা ছিল খালি পানির বোতল, যা ভেসে থাকার কাজে ব্যবহৃত হয়।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান বীরেশ্বর। বক্সটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে বীরেশ্বর দাশগুপ্ত জানান, তিনি নিজেই বাক্সটি তৈরি করে নদীতে নামেন, তবে জোয়ারের পানিতে ভেসে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!