1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

আবহাওয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ ক্রমেই উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তি (ক্রমিক-০৬) অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

দুপুর ১২টার হিসাব অনুযায়ী, ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল—

  • চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে

  • কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে

  • মোংলা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে

  • পায়রা সমুদ্রবন্দর থেকে ১৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!