1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর সন্তান হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার পর ইসিবি চত্বরে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, তিনি শৈশব থেকে এ এলাকায় বড় হয়েছেন, তার ও তার ভাইয়ের সন্তানদের জন্মও এ এলাকাতেই। তাই এলাকার মা-বোন ও ভাইদের কাছে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য বিনীত অনুরোধ জানান তিনি।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ঢাকা শহরকে একটি নিরাপদ নগরীতে রূপান্তরিত করা হবে, যাতে নারীসহ সবাই নিরাপদে চলাচল ও ব্যবসা-বাণিজ্য করতে পারে। বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকায় ৪০টি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত সড়ক প্রশস্ত করার অঙ্গীকার করে আবারও ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির চেয়ারম্যান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!