1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

চাঁদপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মতবিনিময় সভা

কালাম, চাঁদপুর রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় হাইমচর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি হাইমচরের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে হাইমচরের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লাগবে। গত ১৭ বছরে এ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি।”

তিনি আরও বলেন,
“আমাদের ইশতেহার অনুযায়ী ক্ষমতায় এলে নদী রক্ষা বাঁধ নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
“আপনারা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়েই আমরা হাইমচরকে উন্নত করতে চাই।”

সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসান আর মামুন এবং সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি জি এম জহির

বিশেষ অতিথি ছিলেন—

  • মাওলানা মোঃ শফিউল্লাহ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখা

  • ফখরুল ইসলাম শিমুল, সেক্রেটারি

  • এইচ এম নিজাম, সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা যুব আন্দোলন

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের জেলা-উপজেলা নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!