ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্র আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) ২ কোটি টাকা অনুদান দিয়েছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ মাহমুদ, ডাকসু ভিপি ও ক্রীড়া সম্পাদক। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের উপস্থিতিতে চেক হস্তান্তর করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বর্ষাকালে খেলা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর নেতৃবৃন্দ আমার সঙ্গে যোগাযোগ করে। মন্ত্রণালয়ের বাজেট ছিল ৫০ লাখ, এরপর বিসিবি তাৎক্ষণিকভাবে ২ কোটি টাকা দিয়ে সহায়তা করেছে।’’
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘‘জাতীয় দলে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক খেলোয়াড় ছিলেন। মাঠের উন্নয়ন হলে ক্রিকেটেরও উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়