1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

আবহাওয়া ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মাঘ মাসের শেষদিকে শীতের দাপট কমে আসায় ঢাকায় আজ শনিবার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানীতে আজ আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে সারাদেশে আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!